× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৬:৩৩ পিএম

নিরাপত্তা ও ভোটাধিকার প্রয়োগের দাবিতে সংবাদ সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৬:৩৩ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জে আদিবাসীসহ সংখ্যালঘুদের নিরাপত্তা ও সুষ্ঠু ভোটাধিকার প্রয়োগের দাবি জানিয়েছেন আদিবাসী সম্প্রদায়।

শনিবার (০৭ ফেব্রুয়ারি) বেলা ১২টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রভাত টুডু লিখিত বক্তব্যে বলেন, চাঁপাইনবাবগঞ্জসহ বাংলাদেশে আদিবাসী ও সংখ্যালঘু জনগোষ্ঠির নিরাপত্তা নিশ্চিত করে তাদের সুষ্ঠু ও নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের নিশ্চয়তা দিতে হবে।

এ সময় উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের ৫ দাবি তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে সংগঠনের রাজশাহী মহানগর সভাপতি সুমি মুরমু বলেন, আমরা আদিবাসী হলেও আমরা বাংলাদেশে বসবাস করি এবং আমরা বাংলাদেশের নাগরিক। আমরা সব সময় চাই সুষ্ঠু একটা নির্বাচন হোক, আমরা যেন নিরাপত্তার মধ্যে থেকে ভোট দিতে পারি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের তথ্য ও প্রচার সম্পাদক প্রদীপ হেমব্রম, কোল নেত্রী রুমালী মুরমু, রাজোয়ার নেত্রী কুটিলা রাজোয়ার, আদিবাসী নেত্রী মনিকা মুরমু প্রমূখ।

রূপালী বাংলাদেশ

Link copied!