মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং বৈশ্বিক প্রেক্ষাপটে এ তেলের পাচার রোধে চাঁপাইনবাগঞ্জ সোনামসজিদ স্থলবন্দর সীমান্তে চেকপোস্ট বসিয়েছে বিজিবি।
শনিবার (৭ মার্চ) থেকে চাঁপাইনবাগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার রোধে বিজিবির চেকপোস্টে কড়া নজরদারি জোরদার করা হয়েছে।
জ্বালানি তেল পাচার রোধে বন্দরে বিজিবি চেকপোস্টে ভারতীয় ট্রাকের তেল মাপা হচ্ছে এবং খালি গাড়ি ভারতে ফেরার সময় বাংলাদেশ থেকে তেল পাচার না হয় তা নিশ্চিত করা হচ্ছে। মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়ার নেতৃত্বে এই চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে।
দেশের জ্বালানি সম্পদ যাতে স্থলবন্দর দিয়ে ভারতে পাচার না হয়, সে জন্য এই চেকপোস্ট বসানো হয়েছে।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন