× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৫, ০৮:২৫ পিএম

বিভীষণ সীমান্ত দিয়ে ১৫ জনকে ঠেলে দিল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৫, ০৮:২৫ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভীষণ সীমান্ত দিয়ে আবারও নারী, পুরুষ ও শিশুসহ ১৫ জন বাংলাদেশি নাগরিককে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। দেশের সীমান্তজুড়ে বিজিবির কঠোর নজরদারির মধ্যেই এই পুশইন করল বিএসএফ।

রোববার (১৪ ডিসেম্বর) ভোরে এসব ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়। পরে ১৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন বিভীষণ বিওপির একটি টহল দল সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে গোমস্তাপুর থানায় হস্তান্তর করে।

বিভীষণ বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের মধ্যে চার জন পুরুষ, ৯ জন নারী এবং ২ শিশু রয়েছে। তারা ঢাকা, খুলনা, যশোর ও নড়াইল জেলার বাসিন্দা। প্রায় দুই বছর আগে তারা বিভিন্ন সময়ে কাজের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। ভোরের দিকে বিএসএফ সদস্যরা তাদের বাংলাদেশে পুশইন করে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে নাম-ঠিকানা যাচাই-বাছাই শেষে আটক ব্যক্তিদের গোমস্তাপুর থানায় সোপর্দ করা হয়েছে।

গোমস্তাপুর থানার ‌ওসি আব্দুল বারিক জানান, পুশইন হওয়া বাংলাদেশি নাগরিকদের থানায় গ্রহণ করা হয়েছে। আপাতত তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে রাখা হবে। যাচাই-বাছাই সম্পন্ন হলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে, চলতি বছরের ২৭ মে বিভীষণ সীমান্ত দিয়ে ১৭ জন এবং ৩ জুন চানশিকারি সীমান্ত দিয়ে আরও আট জন বাংলাদেশি নাগরিককে পুশইন করে বিএসএফ।
 

রূপালী বাংলাদেশ

Link copied!