× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ০৭:২১ পিএম

রাতে আটক, সকালে জামিনে মুক্ত যুবলীগ নেতা : পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ০৭:২১ পিএম

যুবলীগ নেতা আবু খান আওয়ামী লীগের মিছিলে। ছবি- রূপালী বাংলাদেশ

যুবলীগ নেতা আবু খান আওয়ামী লীগের মিছিলে। ছবি- রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের পটিয়ায় আবু খান নামে এক যুবলীগ নেতা গ্রেপ্তারের পরদিন জামিনে মুক্তি নিয়ে বেরিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) রাতে উপজেলার হাইদগাঁও এলাকা থেকে পটিয়া থানা পুলিশ তাকে আটক করে। গ্রেপ্তারের পরদিন সকালে ৫১ ধারায় আদালতে প্রেরণ করা হলে তিনি জামিনে মুক্তি পান।

আবু খান হাইদগাঁও ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত। তার মুক্তির খবরে ক্ষোভ প্রকাশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র সংগঠন।

সংগঠনটির দক্ষিণ জেলা শাখার সংগঠক তালহা রহমান বলেন, ‘যাদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে সহিংস ও রাজনৈতিক অপকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে, তাদের এভাবে গ্রেপ্তার দেখিয়ে দ্রুত মুক্তি দেওয়া জনগণের মধ্যে পুলিশের ভূমিকা নিয়ে সন্দেহ তৈরি করছে।’

স্থানীয় সূত্রে জানা যায়, আবু খান আওয়ামী লীগের সাবেক হুইপ সামশুল হক চৌধুরী ও তার ভাই নবাবের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় নিষিদ্ধ ছাত্রলীগের চট্টগ্রাম মহানগর শাখার সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি হাটহাজারীতে পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার হলে তার মুক্তির দাবিতে পটিয়ায় যে মিছিল অনুষ্ঠিত হয়, সেই মিছিলের নেতৃত্বে ছিলেন আবু খান। ওই সময়কার বিভিন্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনো ছড়িয়ে রয়েছে।

এ ছাড়া সাম্প্রতিক সময়ে পটিয়ায় নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচির নেতৃত্বদানকারী আবু সালেহ শাহরুর ঘনিষ্ঠজন হিসেবেও তাকে পরিচিত বলে জানা গেছে।

আওয়ামী লীগ সরকার পতনের পর অনেক নেতাকর্মী আত্মগোপনে চলে গেলেও আবু খান দীর্ঘদিন ধরে হাইদগাঁও এলাকায় প্রকাশ্যে সক্রিয় আছে বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় পুলিশের ভূমিকা ও গ্রেপ্তার প্রক্রিয়া নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে।

জামিনে বেরিয়ে আসার বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া ম্যাজিস্ট্রেট কোর্টের জিআরও এসআই মাজহারুল।

এই বিষয়ে জানতে চাইলে পটিয়া থানার ওসি জিয়া উল হক জানান, আটককৃত আবু খানকে ৫১ ধারায় মামলা দেখিয়ে আদালতে পাঠানো হয়। তবে জামিনে বেরিয়ে আসার বিষয়ে তিনি কিছু জানেন না।

Link copied!