× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ০৯:৫৫ পিএম

পুলিশের হাতে গ্রেপ্তার আ.লীগ নেতা, ছিনিয়ে নিল স্থানীয়রা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ০৯:৫৫ পিএম

আওয়ামী লীগ নেতা জিয়াউল হক চৌধুরী। ছবি- সংগৃহীত

আওয়ামী লীগ নেতা জিয়াউল হক চৌধুরী। ছবি- সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া পুলিশ ফাঁড়ির একটি অভিযানে গ্রেপ্তার এড়াতে সক্ষম হয়েছেন আওয়ামী লীগের এক নেতা। ওই নেতার নাম জিয়াউল হক চৌধুরী। পুলিশ তাকে আটক করতে গেলে স্থানীয় কিছু লোকজন বাধা দিয়ে তাকে ছিনিয়ে নেয়।

আজ সোমবার (৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার খানখানাবাদ ইউনিয়নের ২নং ওয়ার্ডের কদম রসুল বটতলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। জিয়াউল হক চৌধুরী খানখানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্বে ছিলেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, জিয়াউল হক চৌধুরী একটি নাশকতা মামলার অভিযুক্ত। বাহারছড়া পুলিশ ফাঁড়ির এসআই নাছিরের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে গ্রেপ্তারের উদ্দেশ্যে এলাকায় যায়। অভিযানের খবর ছড়িয়ে পড়তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। নারী-পুরুষসহ স্থানীয় কিছু লোকজন ঘটনাস্থলে জড়ো হয়ে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন।

একপর্যায়ে তাদের বাধার মুখে পড়ে পুলিশ, আর সেই সুযোগে জিয়াউল হক চৌধুরী পালিয়ে যান। ঘটনার খবর পেয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ সাইফুল্লাহ অতিরিক্ত পুলিশ সদস্য নিয়ে ঘটনাস্থলে পৌঁছান।

এ বিষয়ে জানতে এসআই নাছিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং পরে বিস্তারিত জানাবেন বলে ফোন সংযোগ বিচ্ছিন্ন করেন।

ঘটনা প্রসঙ্গে ওসি খালেদ সাইফুল্লাহ বলেন, জিয়াউল হক চৌধুরীকে গ্রেপ্তারের সময় পুলিশের কাজে বাধা দেওয়া হয়েছে। যারা এতে জড়িত, তাদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি বর্তমানে ঘটনাস্থলেই অবস্থান করছেন বলে জানান।

রূপালী বাংলাদেশ

Link copied!