× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৬, ১২:৪৪ পিএম

চট্টগ্রামে নিখোঁজ কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৬, ১২:৪৪ পিএম

নিহত শাহেদ (১৭)। ছবি : সংগৃহীত

নিহত শাহেদ (১৭)। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় নিখোঁজের এক দিন পর মোহাম্মদ শাহেদ ইসলাম নামের ১৭ বছর বয়সি এক কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে উপজেলার পারুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাজারীহাট এলাকার পূর্ব পাশের একটি বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শাহেদ ইসলাম উপজেলার ৫ নম্বর পারুয়া ইউনিয়নের পূর্ব সাহাব্দী নগর মহৎপাড়া এলাকার মোহাম্মদ আব্দুল মোনাফ ও মোছাম্মৎ জান্নাতুল ফেরদৌস বেগম দম্পতির সন্তান।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে শাহেদ ইসলাম বাড়ি থেকে বের হন। এরপর রাতে আর বাড়ি না ফিরলে আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধবসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। 

এ ঘটনায় রাতেই পরিবারের পক্ষ থেকে রাঙ্গুনিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। মঙ্গলবার সকালে স্থানীয়রা বিলে একটি গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পরিবারের সদস্যরা গিয়ে সেটি শাহেদের মরদেহ বলে শনাক্ত করেন।

রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মো. আরমান হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার করে। এই হত্যাকাণ্ডের সব দিক গুরুত্বের সঙ্গে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!