× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৬, ১০:১১ পিএম

পটিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু, আহত ১

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৬, ১০:১১ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. ইমন (২৪) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বন্ধু নয়ন (২০) গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাসের ইন্দ্রপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঘাতক বাসটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

নিহত ইমন চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর এলাকার বাসিন্দা। আহত নয়ন একই এলাকার মো. জসিমের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে দুই বন্ধু বাড়ি ফেরার পথে পটিয়া উপজেলার বাইপাস এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইমনের মৃত্যু হয়। গুরুতর আহত নয়নকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পটিয়া হাইওয়ে থানার ওসি মো. হারুনুর রশিদ বলেন, ‘দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং একজন আহত হয়েছেন। ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা চলছে।’

Link copied!