চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি খামারে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা খামারের কর্মী মোহাম্মদ বাচ্চু মিয়াকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে শাহিওয়াল জাতের সাতটি গরু লুট করে নিয়ে যায়।
মঙ্গলবার (২০ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের সিডিএ আবাসিক এলাকায় অবস্থিত ব্রাদার্স অ্যাগ্রো খামারে এ ঘটনা ঘটে।
আহত বাচ্চু মিয়াকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চিকিৎসকদের মতে, তার মাথা ও দুই পায়ে গুরুতর জখম রয়েছে।
খামারের মালিক সৌদি আরবে ওমরাহ পালনরত থাকায় কর্মীই খামারের দায়িত্বে ছিলেন। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয়রা দ্রুত ডাকাতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন