× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৬, ০৯:৪৫ পিএম

এবার এরশাদ উল্লাহর পথসভায় আতশবাজির বিস্ফোরণ, আতঙ্ক

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৬, ০৯:৪৫ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

চট্টগ্রাম-৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর পথসভায় আতশবাজি বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সোমবার (২৬ জানুয়ারি) বিকেল ৫টার দিকে বোয়ালখালীর কধুরখীল এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে এরশাদ উল্লাহর ব্যক্তিগত সহকারী মোহাম্মদ আরিফ মুন্না বলেন, বিকেল ৫টার দিকে বোয়ালখালী কধুরখীল এলাকায় একটি পথসভায় বক্তব্য দেওয়ার সময় এ ঘটনা বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে ঘটনায় কেউ হতাহত হয়নি।

বোয়ালখালী থানার ওসি মাহফুজুর রহমান বলেন, এমপি প্রার্থীর পথসভার ৫০-৬০ গজ দূরে একটি বাগানের ভেতর আতশবাজির বিস্ফোরণ ঘটে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। 

এর আগে, ৫ নভেম্বর ২০২৫ তারিখে চট্টগ্রামের চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনি গণসংযোগে দুর্বৃত্তদের গুলিতে তিনিসহ তিনজন আহত হন। এই হামলায় গুরুতর আহত সরোয়ার হোসেন বাবলা চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পুলিশ জানায়, হামলার মূল লক্ষ্য ছিলেন সরোয়ার বাবলা।
 

রূপালী বাংলাদেশ

Link copied!