× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬, ০৬:৫৫ পিএম

চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে তিন বছরের শিশু

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬, ০৬:৫৫ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

চট্টগ্রামের রাউজান উপজেলায় একটি গভীর নলকূপের খোলা গর্তে পড়ে গেছে তিন বছর বয়সি এক শিশু। বুধবার (২৮ জানুয়ারি) বিকেল থেকে সন্ধ্যার মধ্যে উপজেলার কদলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জয়নগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিসবাহ নামের শিশুটি অসাবধানতাবশত বাড়ির পাশে থাকা একটি গভীর নলকূপের খোলা গর্তে পড়ে যায়। ঘটনার পরপরই স্বজন ও স্থানীয়রা বিষয়টি টের পেয়ে শিশুটিকে উদ্ধারের চেষ্টা শুরু করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম জানান, বিকেল আনুমানিক ৪টার দিকে শিশুটি গর্তে পড়ে যায়। কীভাবে সে গর্তে পড়ে গেছে তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। নলকূপের গর্তটি কতটা গভীর, সে সম্পর্কেও এখনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করেন। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, স্থানীয় বাসিন্দারা বাঁশের লাঠি ব্যবহার করে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করছেন। ভিডিওতে এক যুবককে শিশুটিকে বাঁশ ধরে রাখতে বলতেও শোনা যায়।

উল্লেখ্য, এর আগে গত বছরের ডিসেম্বরে রাজশাহীর তানোর উপজেলায় পরিত্যক্ত একটি গভীর নলকূপের গর্তে পড়ে সাজিদ নামে এক শিশুর মৃত্যু হয়। প্রায় ৩২ ঘণ্টা পর তাকে উদ্ধার করা সম্ভব হলেও পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই রাউজানে একই ধরনের দুর্ঘটনা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!