× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৬, ০৬:৫৫ পিএম

চট্টগ্রামে চালু হচ্ছে আধুনিক শপিং মল ‘কনকর্ড মুইন স্কয়ার’

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৬, ০৬:৫৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

চট্টগ্রামে চালু হতে যাচ্ছে আধুনিক ও আন্তর্জাতিক মানের শপিং মল ‘কনকর্ড মুইন স্কয়ার’। আধুনিক নকশায় নির্মিত এই মল নগরীর বাণিজ্যিক পরিমণ্ডলে নতুন মাত্রা যোগ করবে বলে জানিয়েছেন কনকর্ড গ্রুপের হেড অব বিজনেস মামুন আব্দুল কাইয়ুম।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে মলটির বিভিন্ন সুযোগ-সুবিধা তুলে ধরা হয়। এ সময় উপস্থিত ছিলেন ভূমির মালিক মুঈন উদ্দিন ফারুখ, নির্বাহী পরিচালক ফয়সাল আহমেদ, হেড অব অপারেশন মোহাম্মদ ফয়সাল ইসলাম, কনকর্ড মুইন স্কয়ারের অ্যাডহক কমিটির সেক্রেটারি কামরুল কায়েস চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মলটিতে রয়েছে সুপরিকল্পিত ফ্লোর লে-আউট, প্রশস্ত পার্কিং, উচ্চগতির লিফট, সার্বক্ষণিক নিরাপত্তাব্যবস্থা ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

কনকর্ড গ্রুপের পক্ষ থেকে বলা হয়, অবস্থানগত সুবিধার কারণে কনকর্ড মুইন স্কয়ার চট্টগ্রামের একটি সম্ভাবনাময় বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।

রূপালী বাংলাদেশ

Link copied!