× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ১০:১৫ এএম

রূপালী বাংলাদেশে সংবাদ প্রকাশের পর শীর্ষ সন্ত্রাসী আটক

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ১০:১৫ এএম

শীর্ষ সন্ত্রাসী আক্তার আটক। ছবি : রূপালী বাংলাদেশ

শীর্ষ সন্ত্রাসী আক্তার আটক। ছবি : রূপালী বাংলাদেশ

রূপালী বাংলাদেশে প্রকাশিত এক সংবাদের পর চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আলোচিত শীর্ষ সন্ত্রাসী আক্তারকে যৌথ অভিযানে আটক করা হয়েছে। 

রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নে সেনাবাহিনী ও পুলিশের সমন্বিত অভিযানে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।

এর আগে শনিবার বিকেল ৩টার দিকে ‘বিএনপির প্রচারে তালিকাভুক্ত সন্ত্রাসীর প্রকাশ্য উপস্থিতি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি নিয়ে পুরো আনোয়ারায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। স্থানীয় প্রশাসনের নজরেও বিষয়টি আসে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, আটকের সময় আক্তারের কাছ থেকে একটি দেশীয় শটগান (এলজি), একটি বিদেশি রিভলভার, একটি চায়নিজ কুড়াল হাতলসহ একটি হাতলবিহীন চায়নিজ কুড়াল, একটি চাপাতি, একটি গুলি অপসারণ স্টিক, চারটি পটকা, একটি টর্চার চাবুক এবং নগদ ১৮ হাজার ৯৫০ টাকা উদ্ধার করা হয়।

এ বিষয়ে জানতে কর্ণফুলী থানার ওসি মো. শাহীনুর আলমের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। আটক আক্তারকে থানায় হস্তান্তর করা হয়েছে কি না, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!