ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চট্টগ্রামে ভোটের লাইনে দাঁড়িয়ে থাকা ব্যক্তির মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০১:১২ পিএম
মনু মিয়া। ছবি : রূপালী বাংলাদেশ

চট্টগ্রামে ভোট দিতে গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় অসুস্থ হয়ে মনু মিয়া (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে নগরের কাজীর দেউড়ি বালক উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

নিহত মনু মিয়া কাজীর দেউড়ি ব্যাটারিগলি এলাকার বাসিন্দা।

কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ফারুক আহমেদ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালেই ভোট দেওয়ার উদ্দেশ্যে কেন্দ্রে আসেন মনু মিয়া। ভোটারদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তিনি নিজের ভোট দেওয়ার অপেক্ষায় ছিলেন। এ সময় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্বজন ও উপস্থিত লোকজন দ্রুত তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।