× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সীতাকুণ্ড প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০১:২৫ পিএম

সীতাকুণ্ডে বিজয়ী আসলামকে মিষ্টিমুখ করালেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী

সীতাকুণ্ড প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০১:২৫ পিএম

সীতাকুণ্ডে বিজয়ী আসলামকে মিষ্টিমুখ করালেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী। ছবি : রূপালী বাংলাদেশ

সীতাকুণ্ডে বিজয়ী আসলামকে মিষ্টিমুখ করালেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী। ছবি : রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড-আকবরশাহ ও পাহাড়তলী আংশিক) আসনে বিজয়ী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী লায়ন মো. আসলাম চৌধুরীকে সৌজন্য সাক্ষাতে মিষ্টিমুখ করিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর নির্বাচনে জয়লাভের পরদিনই আসলাম চৌধুরী সৌজন্য সাক্ষাতে যান আনোয়ার সিদ্দিক চৌধুরীর বাসভবনে। সেখানে দুই নেতা পরস্পরকে আলিঙ্গন করেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আনোয়ার সিদ্দিক চৌধুরী বিজয়ী প্রার্থীকে মিষ্টিমুখ করান। এ সময় উপস্থিত নেতাকর্মীদের মধ্যেও মিষ্টি বিতরণ করা হয়।

এ সময় উভয় নেতা সীতাকুণ্ডের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তাদের এ উদ্যোগ এলাকায় ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। রাজনৈতিক সহাবস্থানের উদাহরণ হিসেবে বিষয়টি সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছে।

সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. মোরছালিন, উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

উল্লেখ্য, চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী লায়ন মো. আসলাম চৌধুরী ৫৩ হাজার ৪০৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী।

রূপালী বাংলাদেশ

Link copied!