× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০৯:৪৫ পিএম

সীতাকুণ্ডে জমি বিরোধে ‘মিথ্যা সংবাদ’ অভিযোগ, সংবাদ সম্মেলনে পরিবার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০৯:৪৫ পিএম

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার। ছবি : রূপালী বাংলাদেশ

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার। ছবি : রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর চৌধুরী ঘাটা এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন একটি পরিবার।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে রেহানা বেগম ও তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে তারা অভিযোগ করেন, রমজান আলী, আরাফাত ও মেহের আলী পরিকল্পিতভাবে তাদের পরিবারকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে অপপ্রচার চালাচ্ছেন। একই সঙ্গে মাস্টার আবুল কাসেম ও মহসীন সাহেবের নাম জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে বলেও দাবি করেন তারা।

রেহানা বেগমের ছেলে সেলিম বলেন, পৈত্রিক সম্পত্তি নিয়ে তাদের পরিবার দীর্ঘদিন ধরে বিরোধের মুখোমুখি। আর্থিক সংকটের কারণে তার মা নিজের অংশের জমি বিক্রি করতে বাধ্য হন। কিন্তু জমি বুঝিয়ে দিতে গেলে অভিযুক্তরা অশালীন আচরণ ও প্রাণনাশের হুমকি দেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তারা আত্মীয় মাস্টার কাসেম ও মহসীনের কাছে আশ্রয় নেন।

সংবাদ সম্মেলনে রেহানা বেগম বলেন, পারিবারিক সম্মান ক্ষুণ্ণ ও সামাজিকভাবে হেয় করার উদ্দেশ্যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে। তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

Link copied!