× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ০৪:১২ পিএম

বালু ব্যবসা হাতবদল, স্থায়ী বন্ধের ঘোষণা হুমাম কাদেরের

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ০৪:১২ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী বলেছেন, নদী থেকে বালু উত্তোলন বন্ধে তার নির্বাচনি অঙ্গীকার রয়েছে এবং তা বাস্তবায়নে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, গায়ের জোরে নয়, আইনের মাধ্যমেই বালু উত্তোলন স্থায়ীভাবে বন্ধ করা হবে।

মঙ্গলবার (৩ মার্চ) সকালে রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে নদী রক্ষা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান।

হুমাম কাদের চৌধুরী বলেন, গত ১৬ বছর যারা বালু উত্তোলনের সঙ্গে জড়িত ছিল এবং গত ১৮ মাস যারা বালু ব্যবসা দেখভাল করেছে, তাদের সময়েও কার্যক্রম বন্ধ হয়নি; কেবল হাতবদল হয়েছে। বালু উত্তোলন স্থায়ীভাবে বন্ধ করা গেলে তা রাঙ্গুনিয়ার জন্য একটি ঐতিহাসিক সিদ্ধান্ত হবে বলেও তিনি উল্লেখ করেন।

সভায় আরও বক্তব্য দেন: রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মো. আরমান হোসেন, দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ হিলাল উদ্দিন আহমদ, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরুল কায়েস, পানি উন্নয়ন বোর্ড চট্টগ্রামের উপ-বিভাগীয় প্রকৌশলী সামশুল আরেফিন, উপজেলা প্রকৌশলী রেজাউল করিম, মৎস্য কর্মকর্তা সুজাত কুমার চৌধুরী, উপজেলা নদী রক্ষা কমিটির সদস্য শওকত আলী নূর, মো. ইউনুছ মিয়া ও আব্বাস হোসাইন আফতাব প্রমুখ।
 

Link copied!