× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ০৭:১৬ পিএম

আনোয়ারায় মসজিদ কমিটির বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিক্ষোভ-মানববন্ধন

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ০৭:১৬ পিএম

আনোয়ারায় মসজিদ কমিটির বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন। ছবি : রূপালী বাংলাদেশ

আনোয়ারায় মসজিদ কমিটির বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন। ছবি : রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পারকী রাহাতউল্লাহ জামে মসজিদ পরিচালনা কমিটির বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী বিক্ষোভ ও মানববন্ধন করেছেন। এ সময় তারা অবিলম্বে ওই মামলা প্রত্যাহারের দাবি জানান।

শুক্রবার (৬ মার্চ) জোহরের নামাজের পর পারকী এলাকায় এই বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে পারকী গ্রামের সর্বস্তরের মানুষ অংশ নেন।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, অবৈধভাবে নিজেকে মোতোয়াল্লি দাবি করা এবং সংঘবদ্ধ ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত মাহাবুব, মাহাদী গং মসজিদ পরিচালনা কমিটির বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছেন। এর প্রতিবাদে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী এ কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, মসজিদ পরিচালনা কমিটিকে হয়রানি করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই মামলা করা হয়েছে। অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার না করা হলে এলাকাবাসী আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।

এ সময় উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. আজিজ খান, সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল, সাবেক ইউপি সদস্য মো. আব্দুর রহমান, মাদ্রাসা সভাপতি মো. হেলাল, অর্থ সম্পাদক নুর মোহাম্মদ, কমিটির সদস্য মো. জামাল, সহসাধারণ সম্পাদক মো. শাহনুর, সহসভাপতি মো. আলম, সদস্য ইসমাইল, ইউচুপ,  মো. জিয়া, সো. সজীব, মো. গুফিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

Link copied!