× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৬, ০৪:০৮ পিএম

শহীদ পরিবার ও শিক্ষার্থী জপেলের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৬, ০৪:০৮ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত শহীদ জামালের পরিবারের পাশে দাঁড়ালেন তারেক রহমান। তার উদ্যোগে শহীদ জামালের কন্যা তানিয়া আক্তার রুমির বিয়ের যাবতীয় খরচ ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে শহীদ পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের নেতৃত্বে এই সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিশেষ উপহার তুলে দেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এ সময় শহীদ জামালের সহধর্মিণী তাসলিমা আক্তারের সঙ্গে কথা বলেন আতিকুর রহমান রুমন এবং পরিবারের সার্বিক খোঁজ-খবর নেন।

একই অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থী জপেল চাকমাকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। পাশাপাশি তার পড়াশোনার জন্য মাসিক শিক্ষাবৃত্তির ঘোষণা দেওয়া হয়।

এছাড়া ব্লাড ক্যান্সারে আক্রান্ত মার্জিয়া আক্তার মাইশার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করে ‘আমরা বিএনপি পরিবার’।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও বিএনপি নেতা মো. আবুল কাশেম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন এবং সদস্য মাসুদ রানা লিটনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, আমরা বিএনপি পরিবার সংগঠনটি তারেক রহমানের নির্দেশনায় বিগত গণতান্ত্রিক আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবার ও গণঅভ্যুত্থানে নিহতদের স্বজনদের সহায়তা প্রদানসহ দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিয়ে আসছে।

রূপালী বাংলাদেশ

Link copied!