× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৬, ০৬:৪৩ পিএম

হরমুজ প্রণালি পেরিয়ে দেশে এলো প্রথম জ্বালানিবাহী ট্যাংকার

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৬, ০৬:৪৩ পিএম

হরমুজ প্রণালি পেরিয়ে দেশে এলো প্রথম জ্বালানিবাহী ট্যাংকার। ছবি : রূপালী বাংলাদেশ

হরমুজ প্রণালি পেরিয়ে দেশে এলো প্রথম জ্বালানিবাহী ট্যাংকার। ছবি : রূপালী বাংলাদেশ

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই পারস্য উপসাগর ও হরমুজ প্রণালি পেরিয়ে বাংলাদেশে পৌঁছেছে একটি এলপিজিবাহী ট্যাংকার। শিপিং সংশ্লিষ্টদের মতে, যুদ্ধ শুরুর পর এটিই প্রথম জাহাজ, যা হরমুজ প্রণালি অতিক্রম করে দেশে প্রবেশ করেছে।

জানা গেছে, ‘এমটি বিডাব্লিউইকে বোর্নহোম’ নামের ট্যাংকারটি ওমান থেকে ৩ হাজার ৮০০ টন তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) নিয়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে আসে। চালানটির আমদানিকারক স্মার্ট গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বিএম এনার্জি (বিডি) লিমিটেড।

বিএম এনার্জির নির্বাহী পরিচালক ক্যাপ্টেন মইনুল আহসান খান বলেন, ‘যুদ্ধ পরিস্থিতির মধ্যেও দেশের জ্বালানি চাহিদা মেটাতে আমরা সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছি। তাদের সহযোগিতায় এই চালানটি আনা সম্ভব হয়েছে। এ ছাড়াও আমাদের এপ্রিল মাস পর্যন্ত গ্যাস মজুত রয়েছে। যুদ্ধ পরিস্থিতিতে সংকট কাটাতে এর মধ্যে বিকল্প উৎস থেকেও গ্যাস সংগ্রহ করার চেষ্টা অব্যাহত রয়েছে।’

ট্যাংকারটির স্থানীয় প্রতিনিধি সি-সাইড ট্রেডার্সের কর্ণধার হুমায়ুন কবীর জানান, মার্চের দ্বিতীয় সপ্তাহে ওমানের দুকম বন্দর থেকে যাত্রা করে জাহাজটি প্রথমে শ্রীলঙ্কায় যায়। সেখানে আংশিক খালাস শেষে সীতাকুণ্ডে এসে বাকি এলপিজি খালাস করে। গত শুক্রবার (২৭ মার্চ) খালাস শেষে ট্যাংকারটি ফিরে গেছে।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হলে ইরান হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করে। এতে পারস্য উপসাগর থেকে জাহাজ চলাচলে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়। বর্তমানে বাংলাদেশগামী অন্তত দুটি জ্বালানিবাহী ট্যাংকার এখনো ওই অঞ্চলে আটকে রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!