× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: এপ্রিল ১, ২০২৬, ০৯:৩৯ পিএম

চট্টগ্রামের ডিসির সহায়তায় বিয়ের পিঁড়িতে চার কন্যা

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: এপ্রিল ১, ২০২৬, ০৯:৩৯ পিএম

চার কন্যার অভিভাবকদের আর্থিক সহায়তা দেওয়া হয়। ছবি : রূপালী বাংলাদেশ

চার কন্যার অভিভাবকদের আর্থিক সহায়তা দেওয়া হয়। ছবি : রূপালী বাংলাদেশ

চট্টগ্রামে অসচ্ছল পরিবারের কন্যাদের বিয়ে সম্পন্ন করতে মানবিক সহায়তার হাত বাড়িয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। আর্থিক সংকটে থাকা অভিভাবকদের আবেদন শুনে তাৎক্ষণিকভাবে সহায়তা দিয়ে চার কন্যার বিয়ের পথ সুগম করেছেন তিনি।

বুধবার (১ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সাপ্তাহিক গণশুনানিতে মেয়ের ও বোনের বিয়ের খরচ জোগাতে না পারা একাধিক ব্যক্তি তার দ্বারস্থ হন। তাদের আবেদন বিবেচনায় নিয়ে চারজন অভিভাবককে নগদ অর্থ সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক, যা স্বস্তি এনে দেয় সংশ্লিষ্ট পরিবারগুলোতে।

গণশুনানিতে শুধু বিয়ের বিষয় নয়, উঠে আসে নানা মানবিক সংকটের চিত্রও। অসুস্থতার কারণে কর্মহীন হয়ে পড়া আকবরশাহ এলাকার মো. বাবুল ও মো. আবুল হাসিম, স্বামী-সন্তান হারিয়ে অসহায় গোলজার বেগম, ছানি রোগে আক্রান্ত মৃদুল দাশ, অসুস্থ সন্তানদের নিয়ে দিশেহারা আজিজুল হকসহ অনেকেই সহায়তার আবেদন জানান।

এ ছাড়া স্বামীহারা রিনা আক্তার, অসুস্থ স্বামী ও সন্তানদের নিয়ে সংগ্রামরত সাহিদা আক্তার সুমি, ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত আনোয়ারার মনোয়ারা, প্রতিবন্ধী সন্তান নিয়ে জীবনযাপন করা কোহিনুর আক্তার এবং দীর্ঘদিন ধরে অসুস্থ ও বিরোধে জর্জরিত রাউজানের শাহ আলমসহ অনেকের আবেদন শোনেন জেলা প্রশাসক।

এসব আবেদন বিবেচনায় নিয়ে তিনি তাৎক্ষণিক আর্থিক সহায়তা দেন এবং যেসব সমস্যা তাৎক্ষণিকভাবে সমাধান সম্ভব নয়, সেগুলোর দ্রুত নিষ্পত্তিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

গণশুনানিতে অংশ নেওয়া অনেকেই বলেন, এখানে এসে অন্তত তাদের কথা শোনার মতো একজনকে পাওয়া যায়। স্থানীয়দের মতে, জেলা প্রশাসকের এই উদ্যোগ প্রমাণ করেছে—প্রশাসন শুধু দাপ্তরিক কাঠামো নয়, বরং অসহায় মানুষের আশ্রয়স্থলও হতে পারে, যেখানে একটি আবেদন নতুন আশার আলো জাগাতে সক্ষম।

Link copied!