× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৬, ০৬:৪৬ পিএম

ডিজেলভর্তি আরও ২ জাহাজ চট্টগ্রাম বন্দরে

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৬, ০৬:৪৬ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

চট্টগ্রাম বন্দরে সিঙ্গাপুর থেকে আমদানি করা ২৭ হাজার ৩০০ টন ডিজেলবাহী একটি জাহাজ পৌঁছেছে। ‘এমটি ইউয়ান জিং হে’ নামের চীনা পতাকাবাহী জাহাজটি শুক্রবার দুপুরে বন্দরের ডলফিন জেটিতে তেল খালাসের জন্য ভেড়ানো হয়।

বিষয়টি নিশ্চিত করে বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়াত হামিম জানান, মালয়েশিয়া থেকে ডিজেল নিয়ে আসা আরও একটি জাহাজ বন্দরের কাছাকাছি পৌঁছেছে। জাহাজটি গত ২৯ মার্চ মালয়েশিয়া থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

তিনি আরও জানান, জাহাজটি বঙ্গোপসাগর অতিক্রম করে শুক্রবার রাতেই বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। এ ছাড়া চীন থেকে রওনা দেওয়া একটি এলপিজিবাহী জাহাজ শনিবার নাগাদ চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে পারে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সহকারী ব্যবস্থাপক ফারজিন হাসান মৌমিতা জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত ডিজেল নিয়ে নবম জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসেছে। আরও কয়েকটি জাহাজ পথে রয়েছে।

তিনি বলেন, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে মধ্যপ্রাচ্যের বাইরে বিকল্প উৎস থেকে পর্যাপ্ত জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।

Link copied!