× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ০৭:৫১ পিএম

ফটিকছড়িতে সড়কের পাশে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ০৭:৫১ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় সড়কের পাশ থেকে আনুমানিক ৫০ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৩ এপ্রিল) ভোরে উপজেলার বখতপুর ইউনিয়নের চারা বটতল এলাকার নানুপুর–আজাদী বাজার সড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে চারা বটতল এলাকায় সড়কের পাশে এক ব্যক্তির নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। উদ্ধারকালে নিহতের শরীরে কোনো পোশাক ছিল না; কেবল পরনে একটি লুঙ্গি ছিল।

ফটিকছড়ি থানার পরিদর্শক তদন্ত রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে হেফাজতে নেয়। তবে নিহতের কাছে পরিচয় শনাক্তকারী কোনো প্রমাণ না থাকায় তাৎক্ষণিকভাবে তার নাম–পরিচয় জানা সম্ভব হয়নি।’

ফটিকছড়ি থানার ওসি মো. সেলিম জানান, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গত রাতের কোনো এক সময় সড়ক দুর্ঘটনায় বা কোনো দ্রুতগামী যানবাহনের চাপায় ওই ব্যক্তি নিহত হয়েছেন। দুর্ঘটনায় তার মুখমণ্ডল ও মাথা মারাত্মকভাবে বিকৃত হয়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।’

পুলিশ আরও ধারণা করছে, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন হতে পারেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং নিহতের পরিচয় শনাক্তে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

Link copied!