× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৬, ০৪:৩১ পিএম

মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৫৬

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৬, ০৪:৩১ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

চট্টগ্রামসহ সারা দেশে একযোগে শুরু হওয়া ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষার প্রথম দিনে মিরসরাই উপজেলায় মোট ৫৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় শুরু হওয়া এ পরীক্ষায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ অনুপস্থিতির চিত্র পাওয়া গেছে।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, প্রথম দিন এসএসসি পর্যায়ে বাংলা প্রথম পত্র এবং দাখিলে কোরআন মাজিদ বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বাংলা প্রথম পত্রে বারইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে ৮৬৩ জনের মধ্যে ৮ জন, সরকারহাট নজর আলী উচ্চ বিদ্যালয়ে ৫৬০ জনের মধ্যে ২ জন, জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ে ৪৮৬ জনের মধ্যে ৩ জন, মিঠাছড়া উচ্চ বিদ্যালয়ে ৯১৯ জনের মধ্যে ৯ জন, মহাজনহাট স্কুল অ্যান্ড কলেজে ৪০২ জনের মধ্যে ৪ জন, মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ৩৯৪ জনের মধ্যে ৩ জন এবং খৈয়াছড়া উচ্চ বিদ্যালয়ে ৫৬৯ জনের মধ্যে ৮ জন অনুপস্থিত ছিল।

অন্যদিকে মাদরাসা বোর্ডের অধীনে দাখিল পর্যায়ে কোরআন মাজিদ পরীক্ষায় ১,০১৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১৯ জন অনুপস্থিত ছিল।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফেরদৌস হোসেন বলেন, ‘২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষার প্রথম দিনে এসএসসিতে ৩৭ জন এবং দাখিলে ১৯ জন অনুপস্থিত ছিল।’

Link copied!