× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ০৩:০৪ পিএম

রাউজানে যুবককে গুলি করে হত্যা

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ০৩:০৪ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের রাউজানে নানার বাড়ির খামারে সামাজিক অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে কামরুজ্জামান বাবলু (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যার খবর পাওয়া গেছে।

শনিবার (২৫ এপ্রিল) ভোরে রাউজানের আলীখিল ডিএনও ব্রিক ফিল্ডের পাশে এ ঘটনা ঘটে। নিহত বাবলু রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ঢালার মুখ এলাকার আবুল নঈম সওদাগর বাড়ির আবুল কালাম সওদাগরের ছেলে।

জানা যায়, শুক্রবার রাতে তিনি বাড়ির অদূরে নানার বাড়ির খামারে দাওয়াত খেতে যান। শনিবার ভোরে সেখান থেকে কয়েকজন বন্ধুসহ বাড়ি ফিরছিলেন। পথে জঙ্গল রাউজান আলীখিল ডিএনও ব্রিকফিল্ডের পাশে সড়কে তাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাবলুর বাবা আবুল কালাম সওদাগর বলেন, বাবলু দিনমজুরের কাজ করলেও এলাকায় অন্যায়, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সবসময় সোচ্চার ও প্রতিবাদী ছিলেন। এ কারণে কয়েকজন সন্ত্রাসী তাকে হত্যার হুমকি দিয়ে আসছিল।

তারা তাকে হত্যা করে থাকতে পারে। তিনি আরও জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!