ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মাইক্রোবাস খাদে পড়ে তিনজনের মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬, ১১:১৫ এএম
ছবি : রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের লোহাগাড়ায় মাইক্রোবাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার চুনতি এলাকায় এ ঘটনা ঘটে।

তবে, তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

লোহাগাড়া থানার ওসি আবদুল জলিল গণমাধ্যমকে বলেন, মাইক্রোবাসটি কক্সবাজার থেকে খাগড়াছড়ির উদ্দেশে যাচ্ছিল। গাড়িটি চুনতি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে।