× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ০৭:০২ পিএম

চট্টগ্রামের ফোম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ০৭:০২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

চট্টগ্রাম নগরীর আকবর শাহ এলাকায় একটি ফোম কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেল ৪টা ২০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস চট্টগ্রাম অঞ্চলের কন্ট্রোল রুমের এক অপারেটর জানান, খবর পাওয়ার পরপরই ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তিনি বলেন, ৪টা ২০ মিনিটে খবর পেয়ে আমাদের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখনো আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ চলছিল। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রূপালী বাংলাদেশ

Link copied!