× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৪, ২০২৬, ০৪:৩৫ এএম

চট্টগ্রামে রেস্টুরেন্টে ছাত্রলীগের গোপন বৈঠক, গ্রেপ্তার ১৪

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৪, ২০২৬, ০৪:৩৫ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের হালিশহর এলাকায় একটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ছাত্রলীগের ১৪ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের বিরুদ্ধে গোপন বৈঠকের মাধ্যমে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগ করেছে পুলিশ।

রোববার (৩ মে) রাত আটটার দিকে হালিশহর নয়াবাজার এলাকার তায়েফ রেস্টুরেন্টে এই অভিযান চালানো হয়।

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখার উপকমিশনার (উত্তর) মো. হাবিবুর রহমান বলেন, ‘শেখ হাসিনা ঐক্য পরিষদ’ নামে একটি সংগঠনের ব্যানারে সেখানে বৈঠক চলছিল। এ সময় প্রধান সংগঠকসহ মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, তাদের কাছে তথ্য ছিল যে গ্রেপ্তার ব্যক্তিরা বড় ধরনের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের পরিকল্পনা করছিলেন। এই চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা একটি গোপন সমাবেশে মিলিত হয়ে দেশের বাইরে অবস্থানরত দলীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করছিলেন। সেখানে রাষ্ট্রবিরোধী কার্যক্রম পরিচালনার একটি পরিকল্পনাও তৈরি করা হচ্ছিল বলে অভিযোগ করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!