ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চট্টগ্রামের সীমান্তে বিজিবির অভিযানে ৬৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মে ১০, ২০২৬, ০৯:৪৪ পিএম
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের জোরারগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৬৩ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে। রোববার (১০ মে) বিজিবির ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধীনস্থ অলিনগর বিওপির বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, আজ গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার জোরারগঞ্জ সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে বিজিবি সদস্যরা বিপুল ভারতীয় শাড়ি জব্দ করে। জব্দকৃত মালামালের আনুমানিক সিজারমূল্য ৬২ লাখ ৭০ হাজার টাকা।

জব্দকৃত মালামাল পরবর্তী কার্যক্রমের জন্য স্থানীয় কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে ফেনী ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ সীমান্তে আভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতেও রাখবে।