× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: মে ১২, ২০২৬, ১১:৪৫ এএম

ফটিকছড়িতে সাপের কামড়ে শিশুর মৃত্যু

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: মে ১২, ২০২৬, ১১:৪৫ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়িতে আবারও সাপের কামড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। সাপে কামড়ানোর পর পরিবারের সদস্যরা শিশুটিকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলেও প্রয়োজনীয় অ্যান্টিভেনম না পাওয়ায় শেষ পর্যন্ত পথেই তার মৃত্যু হয়েছে বলে পরিবারের অভিযোগ।

সোমবার (১২ মে) মায়ের সঙ্গে পানি আনতে গিয়ে সাপের কামড়ে মো. আয়াত নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়।

উপজেলার নাজিরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের তৈয়্যবিয়াপাড়ায় সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত আয়াত ওই এলাকার মো. রবিউল হোসেনের ছেলে।

নিহত শিশুর পরিবারের অভিযোগ, সাপে কামড় দেওয়ার সঙ্গে সঙ্গেই আমরা মোটরসাইকেলে করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। কিন্তু সেখানে রক্ত পরীক্ষা করতে গিয়ে প্রায় এক ঘণ্টা সময় নষ্ট করা হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এটি চিকিৎসকদের চরম অবহেলা। সময়মতো অ্যান্টিভেনম না দেওয়ায় তার মৃত্যু হয়েছে।

সাপের কামড়ে শিশুর মৃত্যুর ঘটনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদুল আলম বলেন, ঘটনার তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করা হবে। তদন্তে চিকিৎসকদের গাফিলতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের অভিযোগ, গ্রামাঞ্চলে সাপে কাটার ঘটনা উদ্বেগজনকভাবে বাড়লেও উপজেলা পর্যায়ের অধিকাংশ হাসপাতালে এখনো পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুত নেই।

ফলে জরুরি মুহূর্তে রোগীদের জেলা সদর কিংবা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এতে সময় নষ্ট হয়, আর সেই সময়ই অনেকেই মৃত্যুবরণ করে।

রূপালী বাংলাদেশ

Link copied!