× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: মে ২০, ২০২৬, ০৮:২০ পিএম

চট্টগ্রামে ৭ আইনজীবীর পদত্যাগ, আদালত প্রাঙ্গণে বিক্ষোভ

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: মে ২০, ২০২৬, ০৮:২০ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে আইনাঙ্গনে উত্তেজনা দেখা দিয়েছে। বর্তমান কমিটির মেয়াদ শেষ এবং নতুন নির্বাচন আয়োজনকে ঘিরে মতবিরোধের জেরে জামায়াতপন্থী সাত আইনজীবী পদত্যাগ করেছেন। একই সঙ্গে আওয়ামীপন্থী আইনজীবীরা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।

জানা যায়, আগামী ২১ মে বর্তমান কমিটির মেয়াদ শেষ হচ্ছে। নির্বাচনকে সামনে রেখে বিএনপিপন্থী আইনজীবীদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তিনটি প্যানেলের মধ্যে বিরোধ তৈরি হয়েছে। এরই প্রেক্ষিতে বর্তমান নির্বাচন কমিশনকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে পদত্যাগ করেন জামায়াতপন্থী সাত আইনজীবী।

পদত্যাগকারীরা হলেন—সহসভাপতি অ্যাডভোকেট আলমগীর মোহাম্মদ ইউনুস, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফজলুল বারী, আইটি সম্পাদক অ্যাডভোকেট আব্দুল জব্বার এবং সদস্য অ্যাডভোকেট মুহাম্মদ মুরশেদ, অ্যাডভোকেট রুবাইয়াতুল ইসলাম, অ্যাডভোকেট হেলাল উদ্দিন ও অ্যাডভোকেট মোহাম্মদ শাহেদ।

এদিকে বুধবার দুপুরে আদালত প্রাঙ্গণে ‘সাধারণ আইনজীবী’ ব্যানারে আওয়ামীপন্থী আইনজীবীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। এ সময় তারা ‘বিএনপি ভোট চোর’ বলে স্লোগান দেন।

বিক্ষোভে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ও দায়রা জজ আদালতের সাবেক পিপি ও সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, সাবেক সাধারণ সম্পাদক আয়ুব খান, এ এইচ এম জিয়াউদ্দিন, বজলুর রশিদ মিন্টু ও মেজবাহ উদ্দিন চৌধুরীসহ কয়েকশ আইনজীবী।

বিক্ষোভে অংশ নেওয়া আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ দিদার উদ্দীন বলেন, সমিতির ১৩৩ বছরের ইতিহাসে কখনো ভোটবিহীন বা ‘অটো কমিটি’ গঠনের নজির নেই। করোনাকালেও এখানে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয়েছে। কিন্তু বর্তমান নির্বাচন কমিশন ‘পাতানো’ নির্বাচন আয়োজনের চেষ্টা করছে, যা সমিতির গণতান্ত্রিক ঐতিহ্য ক্ষুণ্ন করছে।

তিনি আরও জানান, জামায়াতপন্থী আইনজীবীরাও ইতোমধ্যে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।

অন্যদিকে সভাপতি পদপ্রার্থী ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ অভিযোগ করেন, বর্তমান কমিটি জবরদখলের মাধ্যমে সমিতির নিয়ন্ত্রণ নিয়েছে। নিজেদের অনুগত নির্বাচন কমিশন গঠন করে তারা একতরফাভাবে কমিটি ঘোষণা করেছে। মনোনয়ন ফরম সংগ্রহ করতে গেলে বিরোধী প্রার্থীদের বাধা দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, কালো পতাকা মিছিলের ঘোষিত কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে পাল্টা কর্মসূচি দেওয়া হলেও শত শত আইনজীবীর উপস্থিতিতে তাদের কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। পরিস্থিতি উত্তপ্ত থাকলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

Link copied!