চট্টগ্রামের মিরসরাইয়ে রাস্তার পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ি ধাক্কায় কোহিনুর আক্তার (৫৫) নামে এক নারী নিহত হয়েছে। গুরুত্বর আহত হয়েছেন হালিমা বেগম (৬০) নামে আরেক নারী।
বুধবার (১৫ জুলাই) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়নের দোকান এলাকায় এই দুর্ঘটনা ঘটছে। নিহত কোহিনুর মিরসরাই উপজেলার পূর্ব খৈয়াছরা এলাকার সাইফুল ইসলামের স্ত্রী।
পূর্ব খৈয়াছরা এলাকার বাসিন্দা মো. নুরুল হুদা বলেন, বুধবার সন্ধ্যায় বাজার থেকে দুই মহিলা একসঙ্গে বাড়ি ফিরছিলেন। রাস্তার পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ি ধাক্কা দিলে দুজনেই রাস্তার পাশে পড়ে থাকে। পরে আশপাশের লোকজন এসে উদ্ধার করে মিরসরাই সেবা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক কোহিনুর আক্তারকে মৃত ঘোষণা করে। অন্যজনের অবস্থাও আশঙ্কাজনক। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হয়েছে।
জোরারগঞ্জ হাইওয়ে ওসি শরিফুজ্জামান জানান, বড়তাকিয়া এলাকায় অজ্ঞাত গাড়ি চাপায় এক নারী মারা যাওয়ার খবর শুনেছি। পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রদক্ষেপ গ্রহন করা হবে।

