ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

চার দিন মৃত্যুর সঙ্গে লড়াই শেষে যুবকের মৃত্যু

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ০১:০৮ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটের জলিল গেট এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ইয়াছিন আরাফাত রনি (৩০) চার দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন।

রোববার (২৬ জুলাই) রাতে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। গত ২৪ জুলাই বিকেলে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগতির মাইক্রোবাস তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন।

রনি উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের তুলাতুলি গ্রামের লাল মিয়া সারেং বাড়ির বাসিন্দা এবং মৃত মোহাম্মদ ইসলামের (ইসলাম ফকির) ছেলে।

স্থানীয়দের অভিযোগ, জলিল গেট এলাকায় বেপরোয়া গতির যানবাহনের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা সেখানে স্পিড ব্রেকার স্থাপন, যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।