চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় একটি কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আগ্রাবাদ ও বন্দর ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট কাজ করছে।
সোমবার (২৭ জুলাই) রাত ১০টার দিকে হালিশহরের চৌধুরীপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, খবর পেয়ে আগ্রাবাদ ও বন্দর ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।
তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির তথ্য ও আগুন লাগার কারণ জানা যায়নি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন