× UCB Sticker Card
মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ১২:৪২ এএম

‘মাস্টার্স পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করবে সরকার’

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ১২:৪২ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

সরকার মাস্টার্স পর্যন্ত মেয়েদের উপবৃত্তিসহ অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করবে বলে জানিয়েছেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। তিনি বলেন, নারী শিক্ষার প্রসারে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এ জন্য শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেটও বরাদ্দ দেওয়া হয়েছে। 

সোমবার (২৭ জুলাই) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নতুন হলরুম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

খায়ের ভূঁইয়া বলেন, প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, মাস্টার্স পর্যন্ত মেয়েদের জন্য উপবৃত্তিসহ অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করা হবে। দেশের জনসংখ্যার প্রায় অর্ধেকই নারী। তাদের শিক্ষিত ও দক্ষ করে গড়ে তুলতে না পারলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। এ কারণে সরকার নারী শিক্ষার প্রসারে বিভিন্ন কার্যকর উদ্যোগ নিয়েছে।

তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আরও দায়িত্বশীল ও যত্নবান হতে হবে। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। সরকার ধীরে ধীরে প্রাথমিক স্তরে ধর্মীয় শিক্ষাও নিশ্চিত করছে, যাতে এ বিষয়ে শিক্ষার্থীদের আলাদা কোথাও যেতে না হয়। 

তিনি আরও বলেন, একটি জাতির মেরুদণ্ড শিক্ষা। তাই শিক্ষা ব্যবস্থাকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক ও বিশ্বায়নের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে সরকার কাজ করছে। এ লক্ষ্যেই শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে।

শ্যামগঞ্জ উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আনোয়ার হোসেন টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে সদর (পশ্চিম) বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল করিম ভূঁইয়া মিজান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম হোসেন ঝন্টু, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আব্দুর রহিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

রূপালী বাংলাদেশ

Link copied!