× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৫, ০৪:৫২ পিএম

চট্টগ্রাম বন্দরে পাকিস্তান নৌবাহিনীর যুদ্ধজাহাজ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৫, ০৪:৫২ পিএম

বাংলাদেশ সফরে এল পাকিস্তান নৌবাহিনীর জাহাজ। ছবি- সংগৃহীত

বাংলাদেশ সফরে এল পাকিস্তান নৌবাহিনীর জাহাজ। ছবি- সংগৃহীত

চার দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসে পৌঁছেছে পাকিস্তান নৌবাহিনীর জাহাজ পিএনএস সাইফ (PNS SAIF)। 

শনিবার (৮ নভেম্বর) পাকিস্তান নৌবাহিনীর জাহাজ পিএনএস সাইফ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়।

নোবাহিনী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন সুজাত আব্বাস রাজার নেতৃত্বে আসা জাহাজটিকে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। 

স্বাগত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের প্রতিনিধি, নৌবাহিনীর স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। এর আগে, বাংলাদেশের জলসীমায় প্রবেশের পর বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানৌজা স্বাধীনতা পাকিস্তানি জাহাজটিকে অভ্যর্থনা জানায়।

বাংলাদেশে অবস্থানকালে পিএনএস সাইফ-এর অধিনায়ক ও কর্মকর্তারা কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট এবং এরিয়া সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ড এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি, জাহাজের অফিসার, নাবিক ও প্রশিক্ষণার্থীরা চট্টগ্রামের বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থান, নৌবাহিনীর ঘাঁটি ও জাহাজ পরিদর্শন করবেন।

এছাড়াও, বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের জন্য পিএনএস সাইফ পরিদর্শনের সুযোগ রাখা হয়েছে।

পাকিস্তান নৌবাহিনীর এই শুভেচ্ছা সফরের মাধ্যমে দুই দেশের মধ্যকার সৌহার্দ্যপূর্ণ ও পারস্পরিক সহযোগিতামূলক দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, শুভেচ্ছা সফর শেষে পিএনএস সাইফ (PNS SAIF) আগামী ১২ নভেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশ ত্যাগ করবে।

Link copied!