ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

র‍্যাবের অভিযানে ইয়াবাসহ দুই নারী আটক

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৫, ০১:১৫ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ সড়কে মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ দুই নারীকে আটক করেছে র‍্যাব-৭।

র‍্যাব-৭ চট্টগ্রাম কর্তৃক পরিচালিত এ অভিযানে ১৭,৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন : কক্সবাজার পৌরসভার মোহাম্মদ কাশেমের মেয়ে ছবুরা খাতুন, কক্সবাজার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের তাহেরা বেগমের মেয়ে রহিমা বেগম।

আনোয়ারা থানার ওসি জুনায়েদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, র‍্যাব-৭ এর একটি টিম আনোয়ারা এলাকা থেকে ইয়াবাসহ দুই নারীকে আটক করে থানায় হস্তান্তর করেছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে শনিবার (১৩ ডিসেম্বর) আদালতে পাঠানো হয়েছে।