ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

যৌথ বাহিনীর অভিযানে দেশি অস্ত্রসহ আটক ১

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৬, ০৯:২০ এএম
দেশি অস্ত্রসহ আটক রুমেল। ছবি : রূপালী বাংলাদেশ

চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা শহরের মৎস্য অফিসের একটি কক্ষ থেকে দুটি ছুরি, তিনটি চাপাতি, পাঁচটি হাঁসুয়াসহ রুমেল (৩২) নামে এক যুবককে আটক করেছে যৌথ বাহিনী। 

রোববার (১১ জানুয়ারি) রাত ৩টার দিকে তাকে আটক করা হয়। আটক রুমেল উপজেলা শহরের কোটপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে। 

যৌথ বাহিনী সূত্রে জানা যায়, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়নের (৩৬ ডি) নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের একটি দল জীবননগর শহরের মৎস্য অফিসের একটি কক্ষ থেকে রুমেলকে আটক করে। কক্ষ তল্লাশি করে ছুরি, চাপাতি ও হাঁসুয়া উদ্ধার করা হয়।  

জীবননগর থানার ওসি সোলাইমান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।