চুয়াডাঙ্গার দামুড়হুদায় মাঠ থেকে হাত-মুখ বাঁধা অবস্থায় জোবেদা খাতুন নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ মার্চ) সন্ধায় উপজেলার গোপালপুর মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত জোবেদা খাতুন দামুড়হুদা উপজেলার দলিয়ারপুর গ্রামের মৃত. তুফান হোসেনের স্ত্রী।
দলিয়ারপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন। তিনি বলেন, সকালে ঘাস কাটতে গিয়ে আর ফেরেননি জোবেদা। স্থানীয়রা গোপালপুর গ্রামের মাঠে হাত-মুখ বাঁধা অবস্থায় রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। প্রাথমিক অবস্থায় তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয়দের ধারণা, ধর্ষণের পর অথবা ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে তাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
এদিকে, দামুড়হুদা মডেল থানার ওসি শেখ মেসবাহ উদ্দিন বলেন, ঘটনাটি শুনেছি। এই মুহূর্তে সেখানে যাচ্ছি। বিস্তারিত পরে জানানো হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন