× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ০৩:৩২ পিএম

চুয়াডাঙ্গায় বজ্রপাতে স্কুলছাত্রসহ দুইজনের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ০৩:৩২ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

চুয়াডাঙ্গার পৃথক দুটি স্থানে বজ্রপাতে স্কুলছাত্রসহ দুইজনের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে জীবননগর ও দর্শনার মাঠে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন—জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের ঘোষনগর গ্রামের রেজাউল হোসেনের ছেলে রাসেল হোসেন (২৫) এবং দামুড়হুদা উপজেলার দর্শনা পারকৃষ্ণপুর গ্রামের তাজিমুল ইসলামের ছেলে আজিমুদ্দিন (১৫)। আজিমুদ্দিন দর্শনা মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাসেল হোসেন বাড়ির পাশের ঘোষনগর মাঠে কৃষি জমিতে তামাকের খড়ি গোছানোর কাজ করছিলেন। এ সময় হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে একই সময় দর্শনা পারকৃষ্ণপুর গ্রামের বালিগাদার মাঠে আজিমুদ্দিন তার বাবার জন্য খাবার নিয়ে যায়। এ সময় তাদের ফসলের জমিতে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে জীবননগর থানার ওসি সোলাইমান শেখ বলেন, বজ্রপাতে রাসেল হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

দর্শনা থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, বজ্রপাতে স্কুলছাত্র আজিমুদ্দিনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

Link copied!