× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ০৪:৫৪ পিএম

চুয়াডাঙ্গায় মাদ্রাসাছাত্রী ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ০৪:৫৪ পিএম

সাজাপ্রাপ্ত আসামি আব্দুস সালাম। ছবি : রূপালী বাংলাদেশ

সাজাপ্রাপ্ত আসামি আব্দুস সালাম। ছবি : রূপালী বাংলাদেশ

চুয়াডাঙ্গার দামুড়হুদায় অপহরণ ও ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন এবং ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া দুটি মামলায় তাকে জরিমানা করা হয়েছে। আর একজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দেয় আদালত। 

সোমবার (২০ এপ্রিল) দুপুরে চুয়াডাঙ্গার শিশু সহিংসতা দমন ট্রাইবুনালের বিচারক জেলা ও দায়রা জজ মোক্তাগির আলম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আব্দুস সালাম দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের বজলুর রশিদ মজুর ছেলে। আব্দুস সালামের বড়ভাই আলা-আমীন বিশ্বাস বেকসুর খালাস পেয়েছেন।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০২৪ সালের মার্চ মাসে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার আরামডাঙ্গা গ্রামের ১০ শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে আব্দুস সালামসহ ৫-৭ জন মিলে কার্পাসডাঙ্গা বাজারের মুচিবটতলা থেকে অপহরণ করে। এরপর মাদ্রাসা ছাত্রীর মা শিউলি খাতুন বাদী হয়ে কয়েক জনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করে। বিচারক মুসরাত জেরীন দামুড়হুদা থানার ওসিকে এজাহার হিসাবে গ্রহণ করার আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা দামুড়হহুদা কার্পাসডাঙ্গা ফাড়ির ইনচার্জ এসআই হারুন উর রশিদ তদন্ত শেষে ২০২৪ সালের ১ মে আদালতে চাজশিট দাখিল করে।

১৬ জন সাক্ষীর মধ্য ৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষে সোমবার দুপুরে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মোক্তাগির আলম এ রায় ঘোষণা করেন। রায়ে আব্দুস সালামকে অপহরণ মামলায় ১৪ বছর ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করে। তার বড়ভাইকে খালাস দেওয়া হয়।

Link copied!