× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: মে ১৪, ২০২৬, ০৮:৫০ এএম

নানাবাড়ি যাওয়ার পথে প্রাণ গেল কলেজছাত্রীর

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: মে ১৪, ২০২৬, ০৮:৫০ এএম

আঞ্জুমান আরাকে হাসপাতালে নেওয়ার পর অপেক্ষা করেন স্বজনরা।  ছবি : রূপালী বাংলাদেশ

আঞ্জুমান আরাকে হাসপাতালে নেওয়ার পর অপেক্ষা করেন স্বজনরা। ছবি : রূপালী বাংলাদেশ

চুয়াডাঙ্গার দামুড়হুদায় লাটাহাম্বার (স্যালো ইঞ্জিনচালিত বিশেষ যানবাহন) ও মোটরসাইকেলের সংঘর্ষে আঞ্জুমান আরা (১৮) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন।

বুধবার (১৩ মে) সন্ধ্যা ৭টার দিকে দামুড়হুদা উপজেলার মোক্তারপুর ঈদগাহের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আঞ্জুমান আরা চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার উত্তর চাঁদপুর গ্রামের আয়নাল হকের মেয়ে। তিনি চুয়াডাঙ্গা মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী এবং এবারের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আঞ্জুমান আরা দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা গ্রামে তার খালার বাড়িতে ছিলেন। বুধবার বিকেলে খালাতো ভাই সাব্বিরের মোটরসাইকেলে চড়ে তিনি একই উপজেলার সীমান্তবর্তী মুন্সিপুর গ্রামে নানার বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে সন্ধ্যা ৭টার দিকে মোক্তারপুর ঈদগাহের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী লাটাহাম্বারের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। 

এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আঞ্জুমান আরা গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আফরিনা ইসলাম জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই আঞ্জুমান আরার মৃত্যু হয়েছে।

এইচএসসি পরীক্ষার আগমুহূর্তে মেধাবী এই ছাত্রীর অকাল মৃত্যুতে তার পরিবার, সহপাঠী ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

দামুড়হুদা মডেল থানার ওসি মেজবাহ উদ্দিন জানান, দুর্ঘটনার পর ঘাতক লাটাহাম্বারটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। নিহত ছাত্রীর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশের ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Link copied!