ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কোস্টগার্ডের অভিযানে ৫৩ জেলে আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫, ১১:৩১ এএম
কোস্টগার্ডের অভিযানে আটক জেলে। ছবি : রূপালী বাংলাদেশ

কোস্টগার্ডের পৃথক দুটি অভিযানে তিনটি আর্টিসানাল ট্রলিং বোট, ৩০টি ট্রলিং জাল, বিপুল পরিমাণ সামুদ্রিক মাছসহ ৫৩ জেলেকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৬ ডিসেম্বর মঙ্গলবার রাত ১০টায় কোস্টগার্ড কন্টিনজেন্ট বাঁশখালী কর্তৃক চট্টগ্রামের বাঁশখালী থানাধীন খাটখালী নদীর মোহনায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে বোটে তল্লাশি করে প্রায় ২৮ লাখ টাকার পাঁচটি ট্রলিং জাল ও ২৫০০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছসহ ১৬

অপরদিকে, গত ১৭ ডিসেম্বর বুধবার মধ্যরাত ৩টায় কোস্টগার্ড জাহাজ ‘সবুজ বাংলা’ কর্তৃক সেন্টমার্টিন ছেড়াদ্বীপসংলগ্ন উত্তর-পশ্চিম সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় ওই এলাকা থেকে দুটি আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। বোটে তল্লাশি করে প্রায় ৬ কোটি ২৮ লাখ টাকার ২৫টি ট্রলিং জাল এবং ৩০০০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছসহ ৩৭ জেলেকে আটক করা হয়।

জব্দকৃত বোট, ট্রলিং জাল, সামুদ্রিক মাছ এবং আটক জেলেদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, মৎস্য সম্পদ রক্ষায় কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।