× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চকরিয়া প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ০৮:২৬ এএম

জুলাইযোদ্ধা আহছান হাবিবের কবর জিয়ারত করলেন সালাহউদ্দিন

চকরিয়া প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ০৮:২৬ এএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। ছবি : রূপালী বাংলাদেশ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। ছবি : রূপালী বাংলাদেশ

চকরিয়ায় জুলাইযোদ্ধা শহীদ আহছান হাবিবের কবর জিয়ারত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

শনিবার (৩ জানুয়ারি) বিকেলে ফাঁসিয়াখালী ছড়ারকুল এলাকায় শহীদ আহছান হাবিবের কবর জিয়ারত করেন তিনি। কবর জিয়ারত শেষে সালাহউদ্দিন আহমেদ ছড়ারকুল মাদ্রাসা রহমানিয়া হেফজ এতিমখানার নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 

এর আগে সালাহউদ্দিন আহমেদ পৌরসভার ১ নম্বর বাঁধ এলাকায় মাতামুহুরী নদীর ওপর নির্মিত একটি কাঠের সেতুর উদ্বোধন করেন। সেই সঙ্গে ফাঁসিয়াখালী ইউনিয়নের স্থানীয় আলেম-ওলামাদের মতবিনিময় সভায় যোগ দেন।

এ সময় তিনি বলেন, ইমাম, মুয়াজ্জিন ও খতিবরা আগে রাষ্ট্র থেকে স্বীকৃত কোনো ভাতা পেতেন না বা স্বীকৃতি পেতেন না। এই প্রথম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল দেশের আলেম সমাজকে রাষ্ট্রীয়ভাবে সম্মানিত ঘোষণা দিয়েছে। তাদের ভাতা দেওয়া হবে। সেই ভাতার পরিমাণ যা-ই হোক, রাষ্ট্রীয় তহবিল থেকে তাদের জন্য একটা ভাতা আসবে। সেই সঙ্গে অন্যান্য ধর্মাবলম্বীর উপাসনালয়ে যারা কাজ করেন, তাদেরও একই রকম ভাতা দেওয়া হবে। 

সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, অথচ যারা আলেম-ওলামাদের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য, সামাজিক মর্যাদা বৃদ্ধির জন্য কোনো পরিকল্পনা না করে শুধু শুধু ইসলামের দোহাই দিয়ে ধর্ম বিক্রি করা শুরু করেছে, সেটি আপনাদের দেখতে হবে।

পরে তিনি ডুলাহাজারা ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন। সর্বশেষ খুটাখালী ইউনিয়ন বিএনপি আয়োজিত খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে যোগ দেন। এই সময় তিনি সবাইকে নির্বাচনি আচরণবিধি মেনে চলার অনুরোধ জানান। পরে সন্ধ্যায় সালাহউদ্দিন আহমেদ পেকুয়ায় নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন।

রূপালী বাংলাদেশ

Link copied!