× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ০৯:৩১ পিএম

সিমেন্ট ও ইউরিয়া সারসহ ১৬ জন পাচারকারী আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ০৯:৩১ পিএম

সিমেন্ট ও ইউরিয়া সারসহ আটক হওয়া পাচারকারী। ছবি- রূপালী বাংলাদেশ

সিমেন্ট ও ইউরিয়া সারসহ আটক হওয়া পাচারকারী। ছবি- রূপালী বাংলাদেশ

কক্সবাজার ও সেন্ট মার্টিনে কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ সিমেন্ট ও ইউরিয়া সারসহ ১৬ জন পাচারকারীকে আটক করা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৫ জানুয়ারি) মধ্যরাত ১টায় কোস্ট গার্ড স্টেশন কক্সবাজারের নেতৃত্বে কক্সবাজারের বাঁকখালী মোহনা সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে একটি সন্দেহজনক ফিশিং বোটে তল্লাশি চালিয়ে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত আনুমানিক ২ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ৪৩০ বস্তা সিমেন্ট ও ১২ বস্তা ইউরিয়া সারসহ ৮ জন পাচারকারীকে আটক করা হয়।

অপরদিকে, গত রবিবার (৪ জানুয়ারি ২০২৬) রাত ১০টায় অপারেশন কোরাল দ্বীপে নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ ‘কামরুজ্জামান’ কর্তৃক সেন্ট মার্টিন থেকে প্রায় ১৫ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে গভীর সমুদ্র এলাকায় আরেকটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে একটি সন্দেহজনক ফিশিং বোটে তল্লাশি চালিয়ে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত আনুমানিক ২ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ৫০০ বস্তা সিমেন্টসহ আরও ৮ জন পাচারকারীকে আটক করা হয়।

কোস্ট গার্ড সূত্র জানায়, জব্দকৃত মালামাল, পাচারকাজে ব্যবহৃত বোট এবং আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Link copied!