কক্সবাজারের কুতুবদিয়ায় বিদ্যুৎস্পর্শে মো. শাহরিয়ার নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে উপজেলার লেমশীখালী জাহালিয়া পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত কিশোর ওই গ্রামের মাহাবু রহমানের ছেলে।
স্বজনরা জানায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৪টার দিকে বাড়িতে শাহরিয়ার বৈদ্যুতিক লাইন থেকে সংযোগ দিতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে যায়।
দ্রুত আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত ডা. নাহিদা মো. শাহরিয়ারকে (১৫) মৃত ঘোষণা করেন।
কুতুবদিয়া থানার ওসি মো. মাহবুবুল হক বলেন, বৈদ্যুতিক শর্টে এক যুবক মারা যাওয়ার বিষয়টি খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তারা প্রাথমিক তথ্য সংগ্রহের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।


