কক্সবাজারের পেকুয়ায় মা-মেয়েকে সাজা দেওয়ার ঘটনায় আলোচিত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম মাহবুবকে বদলি করে বান্দরবানের রুমা উপজেলায় নিয়োগ দেওয়া হয়েছে।
একই আদেশে, রুমা উপজেলার ইউএনও এমদাদুল হক শরীফকে পেকুয়ার নতুন ইউএনও হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
উল্লেখ্য, চলতি মাসের ৪ মার্চ পেকুয়া থানার একজন কলেজ শিক্ষার্থী জুবাইদা ও তার মা রানুর বিরুদ্ধে মামলার প্রতিবেদন সঠিকভাবে না দেওয়ার অভিযোগে তারা টাকা ফেরতের দাবিতে পুলিশের কাছে গেলে ইউএনও মাহবুব আলম তাদের মারধর করেন।
পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে এক মাসের সাজা দিয়ে জেলে পাঠানো হয়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার মুখে জেলা প্রশাসনের নির্দেশে মা-মেয়েকে একদিনের মধ্যে মুক্তি দেওয়া হয়।


