ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

টেকনাফে বিদেশি পিস্তলসহ মানব পাচারকারী আটক

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৬, ০৬:০৫ পিএম
মানব পাচারকারী মো. ইয়াসিন। ছবি : সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে বিদেশি পিস্তলসহ ১জন কুখ্যাত মানব পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, কক্সবাজারের টেকনাফ থানাধীন মহেশখালিয়া পাড়া সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ১১ টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ১টি ৭.৬৫ মি.মি. বিদেশি পিস্তলসহ ১ জন মানব পাচারকারীকে আটক করা হয়।

আটককৃত মানব পাচারকারী মো. ইয়াসিন (২৮) কক্সবাজার জেলার টেকনাফ থানার মহেশখালিয়াপাড়ার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তিনি দীর্ঘদিন যাবৎ মানব পাচারের সাথে জড়িত ছিল এবং তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মানব পাচারের মামলা রয়েছে। জব্দকৃত অস্ত্র ও আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল ও মানব পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।