× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৮, ২০২৬, ১১:২২ এএম

মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে কাদেরসহ আটক ৪

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৮, ২০২৬, ১১:২২ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

কক্সবাজারের মহেশখালীতে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত ফজল কাদের বাহিনীর ৪ সক্রিয় সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড।

শুক্রবার (৮ মে) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কুখ্যাত ডাকাত ফজল কাদের বাহিনীর সদস্যরা কক্সবাজারের মহেশখালী থানাধীন ধলঘাটা নাছিরডেল সংলগ্ন এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের আলোকে গতকাল বৃহস্পতিবার রাত ৯টায় কোস্ট গার্ড স্টেশন মহেশখালী কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন আভিযানিক দল কুখ্যাত ডাকাত ফজল কাদের বাহিনীর ৪ জন সক্রিয় সদস্যকে আটক করতে সক্ষম হয়।

পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আটককৃত ডাকাতদের বাড়িতে তল্লাশি চালিয়ে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩ রাউন্ড তাজা কার্তুজ এবং ৫টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আটককৃত ডাকাত সদস্যরা কক্সবাজার জেলার মহেশখালী থানার বাসিন্দা। তারা দীর্ঘদিন ধরে ফজল কাদের বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে ডাকাতি কার্যক্রম পরিচালনা করে আসছিল।

জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও আটককৃত ডাকাতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Link copied!