× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৩০, ২০২৬, ০৫:০২ পিএম

টেকনাফে সালিশ বৈঠকে হামলায় ইউপি সদস্য আহত

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৩০, ২০২৬, ০৫:০২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন ইউনিয়নে সালিশ বৈঠক চলাকালে হামলার ঘটনায় এক ইউপি সদস্য গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ছৈয়দ আলম। তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (২৯ মে) বিকেলে সেন্টমার্টিন দ্বীপের ৭ নম্বর ওয়ার্ডের গলাচিপা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সর্বশেষ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডে বর্তমান ইউপি সদস্য ছৈয়দ আলম ও সাবেক সদস্য রশিদ আহমদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। নির্বাচনের পর থেকেই তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। এর আগেও কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে।

শুক্রবার বিকেলে একটি বিরোধ মীমাংসার জন্য গলাচিপা এলাকায় সালিশ বৈঠকের আয়োজন করা হয়। অভিযোগ উঠেছে, বৈঠকে সাবেক ইউপি সদস্য রশিদ আহমদ ও তার সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান নেন। সালিশ চলাকালে কথা কাটাকাটির একপর্যায়ে ছৈয়দ আলমের ওপর হামলার ঘটনা ঘটে। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান।

আহত ছৈয়দ আলম দাবি করেন, সালিশ বৈঠকে পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়েছে। তিনি জানান, হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে তাকে আঘাত করে এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত সাবেক ইউপি সদস্য রশিদ আহমদ। তার ভাষ্য, একটি পারিবারিক বিরোধ মীমাংসার জন্য সালিশ বৈঠক বসেছিল। সেখানে উত্তেজনার সৃষ্টি হলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ ঘটনায় তিনিও আহত হয়েছেন বলে দাবি করেন।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, ইউপি সদস্য ছৈয়দ আলমকে হামলার ঘটনায় আহত করা হয়েছে। বিষয়টি উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক সুকান্ত চৌধুরী জানান, সালিশ বৈঠকে মারামারির ঘটনায় একজন ইউপি সদস্য আহত হয়েছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!