× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কক্সবাজার ব্যুরো

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৫, ১১:২৯ এএম

রোহিঙ্গা তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কক্সবাজার ব্যুরো

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৫, ১১:২৯ এএম

উখিয়া থানা।  ছবি- সংগৃহীত

উখিয়া থানা। ছবি- সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় এক রোহিঙ্গা তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে।

নিহত আসমা খাতুন উখিয়ার বালুখালী ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা এবং সৈয়দ আমিনের মেয়ে।

শনিবার (১৫ নভেম্বর) রাত ৯টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান প্রজেক্ট এলাকার একটি ঘর থেকে আসমার মরদেহ উদ্ধার করা হয়।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, গাছের ভীমে ওড়না পেঁচিয়ে আসমা আত্মহত্যা করতে পারে।

নিহতের মা জরিনা বেগম জানান, তিনি মেয়েকে শয়নকক্ষে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার করেন। খবর পেয়ে উখিয়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে সুরতহাল তৈরি করে লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায় এবং প্রাথমিক আলামত সংগ্রহ করে।

উখিয়া থানার ওসি জিয়াউল হক জানান, ঘটনাটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে ঘটেছে এটি এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্ত রিপোর্ট ও তদন্তের তথ্যের ভিত্তিতে প্রকৃত কারণ জানা যাবে।

রূপালী বাংলাদেশ

Link copied!